রাত্রি

(এপ্রিল ৮,2017)
তরল অন্ধকারে মুখ ঢেকে যায়
গরলসম গড়িয়ে নামে তা,
আকাশের গায়ে হলদে রঙের চাঁদ
রাত্রি,তুই থেমে থাকিস না।
রাত্রি,তুই তো একলা না,
একাকিত্ব তো আমার।
তোর তো আছে
হলদে ল্যাম্পপোস্ট,চাঁদ
জ্ঞানবৃদ্ধ পেঁচা
আর ছেঁড়া গীটারের তার।
রাত্রি,তুই তো মনচাষির খামার
রাত্রি,তুই আমার,শুধু আমার।


***



Comments

Popular posts from this blog

খিস্তিচরিত-তৃতীয় কিস্তি

খিস্তিচরিত-চার কিস্তিতে

খিস্তিচরিত-দ্বিতীয় কিস্তি